Indian Railways News => Topic started by messanger on Jun 15, 2013 - 12:30:40 PM


Title - জঙ্গলমহলে ফের বন্ধ হতে পারে রাতেরট্রেন
Posted by : messanger on Jun 15, 2013 - 12:30:40 PM

বিহারের
জামুইয়ে মাওবাদীরা যে ভাবে দিনেদুপুরে
যাত্রীবোঝাই ট্রেনে হামলা চালিয়েছে,
তাতে চিন্তিত পশ্চিমবঙ্গ সরকার।
উদ্বিগ্ন রেল কর্তারাও। জামুইয়ের
মতো ঘটনা এড়াতে মাওবাদী প্রভাবিত
জঙ্গলমহল দিয়ে চলা ট্রেনগুলির জন্য এ
বার দিনের বেলাতেও নজরদারির সিদ্ধান্ত
নিয়েছেন রাজ্য পুলিশ ও
গোয়েন্দা দফতরের কর্তারা। কিন্তু
যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে উদ্বিগ্ন
রেল মন্ত্রক জঙ্গলমহল
দিয়ে যাতায়াতকারী রাতের কয়েকটি ট্রেন
কিছু দিনের জন্য বন্ধ রাখার
ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে। মন্ত্রক
সূত্রের খবর, যে ট্রেনগুলি গভীর
রাতে জঙ্গলমহল দিয়ে যায়, সেগুলির রুট
বদলের কথা ভাবা হচ্ছে। শুক্রবার রেল
প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেন,
“যা অবস্থা, তাতে প্রয়োজনে জঙ্গলমহল
এলাকায় কয়েকটি রাতের ট্রেন সাময়িক
ভাবে বন্ধ করে দেওয়া হবে। আমরা এই
ব্যাপারে আলোচনা করছি। আমরা সব
সময়ে যাত্রীদের নিরাপত্তার
বিষয়টিতে অগ্রাধিকার দিই।”